ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

এক দিনে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • মাটি মামুন
  • আপডেট সময় ১১:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতা এবং পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে করা মামলায় গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলা থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত পাঁচ মাসে ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো।রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম এবং অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্যমতে,শনিবার (১ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধা শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাকিব মেহেমুদ আপেল, পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান কাজি, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর সরকার, সদস্য শরিফুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কুড়িগ্রামের কচাকাটার বল্লবেরঘাস ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাকি খন্দকার ও যুবলীগের কোষাধ্যক্ষ জোয়াদ্দার আব্দুল খালেক, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতাপ চক্রবর্তী, জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মকিমুল ইসলাম, কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাজনিন সুলতান নাজলি, রাজারহাটের ছিনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, রৌমারীর যাদুচর ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুল হাকিম, শৌলমারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিন, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর আব্দুর রশিদ।এ ছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন—দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, চিরিবন্দরের আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, সাতনালা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সদস্য নুরজ্জামান নুর ও সদস্য লুৎফর রহমান, বিরল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মতি লাল সরকার, পারবতীপুর পৌরসভার যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন সরকার, দিনাজপুর সদর উপজেলা ভোগনগর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহসাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, বোচা উপজেলার আটগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রইচ উদ্দিন আহম্মেদ বাবলু ও সদস্য জগলুল পাশা চৌধূরী কায়রো, বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনজের আলী ও নাজুমুল হক, ঘোড়াঘাট পৌরসভার আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, ঠাকুরগাঁও সদরের আওয়ামী লীগ সদস্য তহিদুল ইসলাম ও জতি ওরফে নিলয়, বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইদুর রহমান ওরফে পাতানু, দেবীগঞ্জ উপজেলার দিবী ডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, সদস্য আব্দুল মতিন, দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ময়েজ আকন্দ।পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ পাঁচ মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, ভীতিসৃষ্টি, হত্যাচেষ্টার মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমরা সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি। অভিযুক্ত আসামিদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

এক দিনে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫