ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চরপায়াতলীতে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর আত্মহত্যা

শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায় চরপায়াতলী হাজী কান্দি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সুমাইয়া (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরচান্দা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাইফুল মোল্লার মেয়ে। সুমাইয়া একজন মেধাবী শিক্ষার্থী ছিল। পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে সে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সুমাইয়া ঘরে একা ছিল। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখিপুর থানার ইনচার্জ ওবায়দুল হক (ওসি) বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা তদন্ত করা হবে।”

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কিশোরীর পরিবারের শোকের ছায়া এলাকাবাসী শোকাহত। কিশোরীদের মানসিক স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চরপায়াতলীতে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫