ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

স্বৈরাচারীর দোসরদের অপসারণ সহ ৯ দফা দাবিতে ছাত্রদলের স্মারক লিপি প্রদান

  • ইবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারীর দোসর মুক্তকরণ ক্যাম্পাস, শেখ হাসিনা ও তার পরিবাররের নামে সকল ধরনের স্থাপনা পরিবর্তন সহ ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইবি ছাত্রদল।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে এ স্মারকলিপি প্রদান করে দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, আহসান হাবীব, আনারুল ইসলাম, উল্লাস মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দাবি গুলোর মধ্যে- গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করা অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা, কোনো হলে শিক্ষার্থীদের অবৈধ সিট থাকবে না, সেটা নিশ্চিত করা এবং মেধার ভিত্তিতে সিট প্রদান করা, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা, স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ করা, জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারের শাসনামলে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল করা, গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে সকল প্রকার উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করা এবং পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করা, ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভূক্ত করা এবং জরুরী ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কয়েকদিন আগে হল পরিদর্শনে গিয়েছিলাম। শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের বর্ধিতাংশ প্রস্তাবনা দিয়েছি। এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করার জন্যও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে এই নাম গুলো পরিবর্তন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

স্বৈরাচারীর দোসরদের অপসারণ সহ ৯ দফা দাবিতে ছাত্রদলের স্মারক লিপি প্রদান

আপডেট সময় ০৮:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫