বরিশাল জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট এইচ.এম আলম রশিদ লিখনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন সম্প্রতি তাকে নিয়োগ দেন। স্মারক নং- পবিপ্রবি/এস্টেট-৭/আইন-২/২৫/১৪৩। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিভিন্ন আপীল, রিভিশন ও মোকদ্দমা পরিচালনা এবং আইনগত মতামত প্রদানের জন্য তাকে আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়। এ্যাডভোকেট এইচ.এম আলম রশিদ লিখন ১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর পটুয়াখালী সদর উপজেলার কেওয়াবুনিয়ার এক সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল ল কলেজ থেকে ১৯৯৯ সালে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। ২০০৪ সালের ১২ জানুয়ারী থেকে বরিশাল বারে যোগদান করে প্রাকটিস শুরু করেন। তিনি বরিশাল বারের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য। তিনি সমাজের সকলের নিকট দোয়া কামনা করেছেন।
সংবাদ শিরোনাম ::
এ্যাড. আলম রশিদ লিখন পবিপ্রবি’র আইন উপদেষ্টা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৭:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- ৭১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























