ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্য উৎসব উপলক্ষে মাদারীপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী স্কুল শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে পিঠা উৎসব অনুষ্ঠিত

  • অপূর্ব দাস
  • আপডেট সময় ০৫:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

“এসো দেশ বদলাই, পৃথিবীকে সাজাই”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্য উৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। উৎসবে ৫০ প্রকারের হরেক স্বাদের পিঠার সমাহার দেখা যায়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।

নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে মাঘ মাসের মাঝামাঝি সময়ে, বৃহস্পতিবার, শতবর্ষী ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে আয়োজন করা হয় এই পিঠা উৎসব। বিদ্যালয়ের মাঠে ১২টি স্টলে শিক্ষার্থীরা ৫০ প্রকারের বাহারি পিঠা বিক্রি করেন।

ভাঁপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, ডিম পিঠা, সই পিঠা, কাঁটা পিঠা, রসের পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, সর মালাইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ভিড় করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও দর্শনার্থীরা। আয়োজকদের মতে, প্রতিটি স্টলে ৩০ থেকে ৪০ ধরনের পিঠা ছিল।

উৎসবে উপস্থিত সবাই ভিন্ন স্বাদের পিঠা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা। উৎসব চলবে বিকেল পর্যন্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্য উৎসব উপলক্ষে মাদারীপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী স্কুল শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫