ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার এবার বাঁশ বেধে শক্ত করার চেষ্টা ভারতীয়দের

  • সাফিউল ইসলাম সাফি
  • আপডেট সময় ০৫:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তের শূন্যরেখায় কিছুদিন পূর্বে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার নতুন করে বাঁশের বাতা বেঁধে শক্ত করা চেষ্টা চালিয়েছে ভারতীয় বিএসএফসহ স্থানীয় বাসিন্দারা। দহগ্রামের হাঁড়ি পাড়ার ওই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রহরায় ভারতীয়রা বাঁশ বাঁধছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজিবি বিরোধিতা করলেও তা কর্ণপাত না করে চালিয়ে যাওয়া হয় কাজ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তে বিএসএফের জিরো লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ দিয়ে শক্ত করার চেষ্টা করা হয়। এসময় বিজিবি তাতে বাধা প্রদান করে।

সম্প্রতি বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের নির্মাণকাজ করবে না- বিজিবির একজন জওয়ান এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভিডিওতে দেখা যায়, তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফ সদস্য। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো।

উল্লেখ্য গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফুট উচ্চতার ওই বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে চরম উত্তেজনা দেখা হয়। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বিএসএফ দহগ্রামে সব সময় জোর খাটিয়ে বেড়ায় জোর করে বাঁশের বাতা বেধে শক্ত করার চেষ্টা করছে।

৫১ বিজিবি পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, এ ঘটনা ৩-৪ দিন আগের এবং বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার এবার বাঁশ বেধে শক্ত করার চেষ্টা ভারতীয়দের

আপডেট সময় ০৫:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫