ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৯ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • এম এন আলম
  • আপডেট সময় ০৬:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

ভোলার মেঘনা নদীতে বাল্কহেড এর ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবিতে নিখোঁজ জেলে দুলাল মাঝির মরদেহ নিখোঁজ এর ৯ দিন পর উদ্ধার হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে লাশটি ভেসে ওঠে। গত ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেড এর ধাক্কায় দুলাল মাঝিসহ তার নৌকাটি ডুবে যায়। দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের মো. নুরুল ইসলাম মাঝির ছেলে। পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তা টেনে তীরে নিয়ে আসে। কিন্তু, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এরপর টানা ২ দিন উদ্ধার অভিযান চালিয়েও দুলাল মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে, দুলাল মাঝির লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় ৯ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫