ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালমনিরহাটে ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেফতার

  •  রাসেল ইসলাম
  • আপডেট সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ইয়াবাসহ দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম। গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯)। একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়নের বর্তমান সদস্য সমির উদ্দিন (৫১)। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রংপুরসহ সারা দেশে পাচার করছে একটি চক্র। এই সংবাদে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজারে অভিযান চালিয়ে ৯৮১টি ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র্যাব। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র্যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

লালমনিরহাটে ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫