ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে টাকার জন্য যুবকের আত্মহত্যা:পরিবারের কান্না

  • মোঃ মাসুদ আলম
  • আপডেট সময় ০৩:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মা-বাবা নেশার টাকা না দেওয়ায় রাগ করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আতিক হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটে বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে শায়েস্তাগঞ্জ পৌর সভার চরনুর আহম্মদ প্রকাশ দাউদ নগর গ্রামের নিজ বাড়ির সামনে। তাঁর পরিবার ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার পৌরশহরে চরনুর আহম্মদ প্রকাশিত দাউদনগর গ্রামের হতদরিদ্র দিন মজুরি মোঃ আমিন আলী বড় ছেলে মোঃ আতিক হাসান নেশা গ্রস্থ। নেশা টাকা না পাইলে মা-বাবা সাথে ঝগড়া বেঁধে ঘরের মধ্যে ভাংচুর করতে থাকে। গত মঙ্গলবার বিকালে মা-বাবা টাকা না দেওয়ায় ঘরের টিন সহ অন্যান্য মালামাল ভাংচুর করে। সন্ধার পর বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় কিন্তু আতিক হাসান রাতে ফিরে না আসায় তাঁর মা-বাবা, ছোট ভাই, বাড়ির আত্মীয় স্বজন সহ এলাকার লোক জন হাট-বাজার, রেলস্টেশন ও আশপাশে আতিক হাসানকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ভোর সকালে বাড়ির পাশে করব স্থানে গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তাঁর মা বিলকিস আক্তার। তখন তার মা শোর-চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন ঘুম থেকে উঠে গিয়ে দেখে গাছের ডালের সাথে প্লাস্টিক দড়ি দিয়ে গলায় ফাঁস ও ঝুলন্ত অবস্থা দেখে,শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথকে খবর দিলে তাঁর নির্দেশে থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতিক হাসান এর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জে টাকার জন্য যুবকের আত্মহত্যা:পরিবারের কান্না

আপডেট সময় ০৩:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫