ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাই রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পরিবেশ পদক পেলো ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু থাইল্যান্ড-জাপান-দক্ষিণ কোরিয়াসহ নতুন গন্তব্যে কর্মী পাঠানোর উদ্যোগ মেসিকে ‘লুজার’ বলেই সমালোচনার মুখে গওহর খান শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন ৯০ মিনিটের হয় ফুটবল ম্যাচ, জানুন পেছনের গল্প রাজৈরে লিবিয়ার সাগরে নিখোঁজ সোহেল, ৩০ দালাল চক্রের বিরুদ্ধে ভুক্ত ভোগী পরিবারের সংবাদ সম্মেলন বড়লেখায় পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা, ৩৮ কেজি মাছ ধ্বংস আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরণ ও বিতর্ক আলাপন অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব (যবিপ্রবি ডিবেট ক্লাব)-এর নবীনবরণ ও বিতর্ক আলাপন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ডিবেট ক্লাবের অফিস কক্ষে নবীন বিতার্কিকদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা ও ক্লাবের সদস্যরা নবীন বিতার্কিকদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মীর মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন।ডিবেট ক্লাবের প্রশংসা করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো: মীর মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের লার্নিং সেশন ২৪ ঘণ্টা চলে। ডিবেট ক্লাব থেকেও অনেক কিছু শেখা যায়। এ ক্লাবের শিক্ষার্থীরা অসাধারণ দক্ষতায় যেকোনো বিষয়ে আলোচনা ও বিতর্ক করতে পারে। যার ধারাবাহিকতায় তারা বিভিন্ন প্রতিযোগিতায় অনেক অর্জন নিয়ে এসেছে। তাদের এই অর্জন আমাদের জন্য গর্বের।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৪টি অনুমোদিত ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে কাজ করলে নেতৃত্বের গুণাবলি ও কথা বলার দক্ষতা বাড়ে, যা উচ্চশিক্ষা ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ। ডিবেট ক্লাবের বর্তমান সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে বিতর্ক কার্যক্রম পরিচালনা করছে। ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্লাবের প্রয়োজনে এবং বিতর্কের সেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার আবেদন জমা দিলে আমি যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন বলেন, আমার মনে হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাবের মধ্যে সবচেয়ে কনস্ট্রাকটিভ ক্লাব হলো ডিবেট ক্লাব। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, যদি ৪র্থ ইয়ার পর্যন্ত এখানে টিকে থাকতে পারো, তবে অনেক ভালো করবে।

বর্তমান যুগ হলো কমিউনিকেশনের যুগ। ডিবেট ক্লাবের মাধ্যমে তোমরা এই স্কিল আরও উন্নত করতে পারবে। যবিপ্রবি ডিবেট ক্লাব জাতীয় পর্যায়ে অনেক সম্মান অর্জন করেছে। যদি তোমরা এমন একটি ক্লাবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারো, তবে তা তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক নাওশিন জাহান জেরিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসাইন। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আয়মান ফাইয়াজ, সাবেক সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সাধারণ সম্পাদক নাঈম জামান। এ সময় ক্লাব নিয়ে নবীন সদস্যরাও তাদের স্বপ্ন ও প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরণ ও বিতর্ক আলাপন অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫