ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ ১০ জন গ্রেপ্তার

  •  মিজানুর রহমান
  • আপডেট সময় ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি দেশীয় এলজি, কয়েক রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।   গতকাল শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর একটি দল। পরে তাদের কুমিল্লা কোতয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আদর্শ সদর সেনাবাহিনী ক্যাম্প-১। গ্রেপ্তারকৃতরা হলেন– কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি-(২১), ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী (২৪) ও  মো. সাব্বির হোসেন (২১), ছোটরা ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯), ধর্ম সাগর এলাকার মো. অপু (৪২) ও কালিয়াজুরি এলাকার রাকিব (২১)। সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালীন সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি রিভালবার, একটি রাশিয়ান পিস্তল, ২টি রাম দা, ৯টি কার্তুজ, তলোয়ার ও চাকু জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ ১০ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫