নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদ এবং তারই আশীর্বাদ পুষ্ট বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন তৎকালে ক্ষমতার দাপটে নোয়াখালীর সরকারি ১১টি দপ্তর থেকে তাদের সহযোগিরা টেন্ডার ছাড়া কোটি কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন।
ঠিকাদাররা ওইসব প্রতিষ্ঠানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেছেন। নিম্ন মানের কাজ করায় ওই সব প্রতিষ্ঠানগুলো এখন ঝরে পড়ছে। জাবেদ দেশের বিভিন্ন জায়গা বিলাস বহুল বাড়ি গাড়ি করেছেন। গ্লোব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও পারটেক্স গ্রুপের কাছ থেকে বাহিনীর ভয় দেখিয়ে বিভিন্ন শিল্পপতি থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত করে এ কুশিলব কে গ্রেফতার করতে অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আকুতি জানিয়েছে এলাকাবাসী ।
বদিউজ্জামান তুহিন 

























