ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে? অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই

গাজীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ৪ জন

গাজীপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে সাংবাদিকসহ তার পরিবারের নারী সদস্যসহ চারজন আহত হয়। দুপুরে সদর উপজেলার ভবানীপুর (বেপারীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী সাংবাদিক গাজীপুরের স্থানীয় দৈনিক আজকের জনতা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।

তিনি সদর উপজেলার ভবানীপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম। ভুক্তভোগী জানান, স্থানীয় মৃত হেকিম বেপারীর ছেলে বিল্লাল বেপারী (৫০), এবং তার ছেলে জাহিদ (২৫) জহিরুল ইসলাম (৩০) সহ আরও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির প্রবেশপথে অবৈধভাবে পিলার স্থাপন করেন। এতে বাধা দিলে তারা হুমকি দেয় এবং পরে আমিনুল ইসলামের পরিবারকে মারধর করে। হামলায় আমিনুল ও তার স্ত্রী রাজিয়া সুলতানা পাপিয়া, ভাই নুরুল ইসলাম এবং হারুন আহত হন। নুরুল ইসলাম কুড়ালের আঘাতে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুল ইসলাম আরোও জানান, সাংবাদিকতা করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাংবাদিকসহ তার পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই হামলার সাথে যারা যারা সকলকে গ্রেপ্তারে অভিযান চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির

গাজীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ৪ জন

আপডেট সময় ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫