চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে স্লোগান দেন। কর্মসূচিতে যে কোটা ব্যবস্থা নিরসনের জন্য আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, ফারুকসহ আমাদের ভাইয়েরা জীবন দিতে হলো সেই কোটার জন্য আমরা মেধাকে অবমূল্যায়ন করে কারও স্বপ্ন বিফলে যেতে দিব না। কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ। তিনি বলেন যাদের কিনা প্রাথমিক জ্ঞান নেই, সে যখন মেডিকেলে সুযোগ পায়, তখন সে কীভাবে মেডিকেলের শিক্ষা আয়ত্ত করবে! আমরা চাই সব বিশ্ববিদ্যালয়ে কোটা নিরসনে সবাইকে সমান সুযোগ করে দিতে হবে।’ রাসেল আহমেদ বলেন ‘বৈষম্য নিরসনের যে স্বপ্ন বাস্তবায়নের জন্য ভাই রক্ত দিয়েছেন ইঞ্জিনিয়ারিং, মেডিকেলসহ সব ভর্তি পরীক্ষায় কোটাব্যবস্থা নিরসন করতে হবে ছাত্র সমাজ বলেছিলাম মুক্তিযোদ্ধা কোটা ন্যূনতম পর্যায়ে আনতে। রাসেল আহমেদ বলেন, ‘আমরা কোটা সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমার ভাইয়েরা জীবন দেওয়ার পর সেটি রাষ্ট্র সংস্কারে রূপ নিয়েছে। রাষ্ট্রের সব কাঠামোকে ভেঙে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছি। এ কাজটা করা দরকার ছিল সরকারের। তাহলে এখনো আবার কেন কোটা নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কম নম্বর পেয়েও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। এতে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গতকাল রোববার রাতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের অন্য সমন্বয়ক ও মেডিকেল শিক্ষার্থীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের চেরাগী পাহাড় মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘যে কোটায় ভাই মরে, সে কোটা আনল কারা।
সংবাদ শিরোনাম ::
যে কোটার জন্য আমার ভাই মরলো, যে কোটার জন্য সরকার পতন হলো, সে কোটা আনল কারা?
-
মোঃ রাজু শেখ। - আপডেট সময় ০৬:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৭১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























