ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে ব্রিজ নির্মাণের ঢালাই কাজ উদ্বোধন

  • এফ এইচ ইমরুল
  • আপডেট সময় ০৫:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে  সাধুরপাড়া ইউনিয়নের বাংগাল পাড়া গ্রামের রাস্তার ওপর ৩৬ মিটার দৈঘ্যের ওই নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, ইউপি সদস্য শেখ ফরিদ, ঠিকাদার হেলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ ৩৯ লাখ ৫৫ হাজার ৭০৫ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সমুন জানান, ব্রিজটি নির্মাণের ফলে ৫ টি গ্রামের মানুষের যাতায়াতে নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে বন্যার সময় আন্ত:যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করবে এই এলাকার মানুষ।
বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিতি বাংগাল পাড়া গ্রামের এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বকশীগঞ্জে ব্রিজ নির্মাণের ঢালাই কাজ উদ্বোধন

আপডেট সময় ০৫:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫