ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক – বিজিবি অধিনায়ক

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত এলাকার স্থানীয় জনসাধারণকে নিয়ে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকার বিবিরবাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি)। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বিজিবি অধিনায়ক সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণকে বিজিবির পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমরা একসঙ্গে কাজ করলে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারব।”

পরিশেষে এলাকাবাসীর উন্নয়ন, অগ্রগতি এবং মঙ্গল কামনা করে সভার কার্যক্রম শেষ হয়।

এদিকে, বিজিবি কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ সীমান্ত এলাকার জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এই কার্যক্রম ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক – বিজিবি অধিনায়ক

আপডেট সময় ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫