ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের তার নিজ বাসার খাটের নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান,স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরের ঢুকে গ্রীলেও তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙ্গে ঘরে ঢুকে খাটের নীচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। চুরির ঘটনায় না অন্য কোন কারণে এই হত্যা এর রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে।
এদিকে জেলার পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

আপডেট সময় ০৩:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫