ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যৎতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক। তিনি বলেন, প্রতিটি খেলাধুলায় বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়োগ দেয়া হবে।

আজ মঙ্গলবার সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ ইং এর চুড়ান্ত পর্বের প্রস্ততি নিয়ে অবহিত করার সময়ে এমনটা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা এ সময় উল্লেখ করেন- জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় আসলে বেদখল হয়ে যাওয়া মাঠ দখলমুক্ত করা হবে। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে খেলাধুলাকে ছড়িয়ে দেয়ার কথাও বলেন তিনি।

গত ১০ নভেম্বর থেকে দেশের দশ টি সাংগঠনিক বিভাগে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি থেকে ঢাকার দুই ভেন্যু সিটি ক্লাব এবং পুবের গাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে চুড়ান্ত পর্বের খেলা। আগামী ১৯ জানুয়ারী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবা রাত্রীর ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল,টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহ আলম,দপ্তর সম্পাদক ইবরাহিম খলিলসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক

আপডেট সময় ০৮:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫