ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিমগাছি ফুলবাগান এলাকায় একটি বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, এনজিও কর্মী নাজরিন বেগম।

এসময় তিনি বলেন, প্রায় ৮ মাস আগে তৎকালীন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার আমার কাছে ছেলের বাইকের ঋণ ও ব্যাংক ঋণ শোধ করার কথা বলে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নেয়। পরে ৬০ হাজার শোধ করলেও তার কাছে এখনও ২ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। এই টাকা চাইতে গেলে নানারকম টালবাহানা শুরু করে। এমনকি সে নিজে ও তার গুন্ডাবাহিনী দিয়ে কয়েক দফায় পথরোধ করে আটক করেছে।

তিনি আরও বলেন, টাকা না দিতে অফিসে ও বাসায় দফায় দফায় লোকজন পাঠিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে মহিলালীগ নেত্রী নাসরিন আখতার। পাশাপাশি উল্টো চাঁদা দাবি করছেন তার গুন্ডাবাহিনী। এসময় হুমকির প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী নাজরিন বেগম।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০৮:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫