ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৯:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৮৩৮ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে গংগাপুর ইউনিয়ন পরিষদ।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি, নাজিমউদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী ইউপি সদস্য সহ অন্যান্যরা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের ভূমিকা অতুলনীয়। সম্প্রতি বাংলাদেশের তরুণরা রাজপথে নেমেছে সব ধরনের বৈষম্যকে রুখে দিতে, যা খুবই প্রশংসনীয়। ওই সংগ্রামে প্রাণ যাওয়া কয়েক শ তাজা প্রাণের মধ্যে অধিকাংশই তরুণ। নিশ্চিত মৃত্যু জেনেও প্রাণনাশক অস্ত্র, গোলাবারুদ কিংবা টিয়ার গ্যাসকে আলিঙ্গন করেছিল এ-ই তরুণরা, তবুও মাথা নত করেনি কোনো অপশক্তির কাছে।

বিশেষ অতিথির বক্তব্যে, গংগাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী বলেন, এরাই তরুণ যাদের আছে বুকভরা অদম্য মনোবল। তাই ৭১-পরবর্তী ২০২৪ সালে বারবার রক্তে রঞ্জিত আগামীর বাংলাদেশে তরুণরা সব ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান করে একটি আদর্শিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠনের তরুনরা যথেষ্ট ভূমিকা রাখেন আন্দোলনে । সেই বাংলাদেশে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ কিংবা দখলদারির রেশ।

কর্মশালায় বিএনপির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী স্থানীয় গণমাধ্যম কর্মী, ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও একইদিনে কুতুবা ও বড়মানিকা ইউনিয়নে তারুণ্য উৎসব কর্মশালা অনুষ্ঠিত হয়।
বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির আহ্বায়ক হাসান হাওলাদার, যুবদলের আহ্বায়ক রিয়াজ হাওলাদার, জামায়াতে ইসলামী ও শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবা ইউনিয়নের আমির নুরুল করিম, বিভিন্ন ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যেক ইউনিয়নে সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবর পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নয়ন, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি এইচ এ শরীফ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি, সমাজসেবীসহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বোরহানউদ্দিনে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫