ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’!

সংস্কারের জনক কিন্তু খালেদা জিয়া: রুমিন ফারহানা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবার প্রথম সংস্কারের কথা বলেছিলেন বলে মন্তব্য করেন দলের আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস, সংস্কার দেশের ও মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবে এইটুকুও মনে করিয়ে দিই, প্রথম সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া; ২০১৬ সালে যখন তিনি ভিশন ২০৩০ বলে একটা দলিল প্রকাশ করেন।’

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে নন উল্লেখ করে জনসভায় রুমিন ফারহানা আরও বলেন, ‘তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া এবং তারপরে আছেন বিএনপির যিনি কান্ডারি, তারেক রহমান, তিনি সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন।’

তিনি আরও বলেন, ‘সংস্কার নিশ্চয়ই হবে। তবে সেটা হবে মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবল তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কী হবে, কীভাবে উন্নয়ন করা যাবে, কীভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কীভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কীভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে? সবকিছু তারাই নির্ধারণ করবেন, যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবেন।’

রুমিন ফারহানা বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আওয়ামী লীগ এখন চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রু  নেই। তবে অদৃশ্য কিছু শত্রু  আছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হতে দেব না।’

রাজাপুর গ্রামে মেঘনা নদীর তীরে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি এম মুমিনুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল হামিদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

সংস্কারের জনক কিন্তু খালেদা জিয়া: রুমিন ফারহানা

আপডেট সময় ০১:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫