ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০ চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরির অভিযোগ, বেবিচকের প্রকৌশলীর শাস্তি শুধু বদলি আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা

শৈত্যপ্রবাহ কাটলেও বেড়েছে শীতজনিত রোগব্যাধি

গত কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির ঘরে উঠেছে। হিমেল হাওয়ার সঙ্গে কমেছে কুয়াশাও। তবে শীতের দাপট তেমন হ্রাস পায়নি৷

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার।

এদিকে পঞ্চগড় সদরসহ আশপাশের উপজেলাগুলোতে গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। রাতে ও সকালে হিমালয় দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের কারণে শীত অব্যাহত রয়েছে। কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রাম-গঞ্জের সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ। তবে এলাকায় শীতের তীব্রতা বাড়লেও এখন পর্যন্ত সরকারিভাবে শীতার্তদের মাঝে প্রয়োজনের তুলনায় অনেক কম শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগী। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিন থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এই জেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে প্রচণ্ড শীত পড়ে। এই সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

শৈত্যপ্রবাহ কাটলেও বেড়েছে শীতজনিত রোগব্যাধি

আপডেট সময় ০১:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫