ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ

আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে দুর্ধর্ষ চুরি

রাজধানীর আদাবরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে লকার ভেঙ্গে ভয়াবহ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বাসায় থাকা ৪৪ ভরি স্বর্ণ, নগদ টাকা, ১০ ভরি রূপা এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী বাবলী সরকার বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় স্বর্ণ ও নগদ টাকাসহ শুক্রবার অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। আটককৃতরা হলেন- মাহিন ও রেহান।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া।

জানা যায়, আদাবর ১৬ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় ভয়াবহ এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গত ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ভুক্তভোগী বেড়াতে যায়। সেই সুযোগে তার এক আত্মীয়ের সহযোগিতায় বাসায় চোর চক্রের সদস্যরা প্রবেশ করে বাসায় থাকা ৪৪ ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপা সহ নানান আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

বাসায় এসে বিষয়টি টের পাওয়ার পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় মামলা করার পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ভুক্তভোগীর এক আত্মীয়সহ দুইজন আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় চোরাই হওয়া স্বর্ণের মধ্যে ৩২ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আদাবর ১৬ নম্বর এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় বাসার লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরি হয়। পরবর্তীতে আদাবর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে এবং এর সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। দুজনের মধ্যে একজন বাদীর আত্মীয়।

ওসি আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী একজন কন্ঠশিল্পী। তার নাম বাবলী সরকার। ঘটনার দিন ভুক্তভোগী বাসায় না থাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাসপাতালে ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটে। আটককৃত দুজনের মধ্যে একজন ভুক্তভোগীর ভাতিজা এবং অন্যজন ভাতিজার বন্ধু। এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ, দশ ভরি রূপা এবং ৮৭ হাজার টাকা উদ্ধার করি। বাকি স্বর্ণ উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা

আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৫:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫