ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত পাল্টা আ’ক্র’ম’ণে ইরান : বাহরাইন-কুয়েতে অবস্থিত ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলা ১৩ মিনিট ১৫ সেকেন্ডেই বদলে গেল ম্যাচের গল্প দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর

সাবেক এমপি নাসিমুল কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান (২২) নামে কারখানার এক কর্মীকে হত্যা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইয়াছির আরাফাত আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে বলেন, আসামি নাসিমুল আলম চৌধুরী পূর্ববর্তী সরকারের বিভিন্ন অবৈধ কাজে সহায়তাকারী, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার গোপন ষড়যন্ত্র ও বিগত সরকারের সন্ত্রাসীদের অর্থের যোগান দিয়ে সক্রিয় করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে দেশিয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে।

এসময় ভিকটিম শাহজাহান বুকে ও পেটে দুইটি গুলিবিদ্ধ হন। এরপর ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভিকটিমের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে বনানীর হেলমেট টাওয়ার থেকে নাসিমুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর মো. শাহজাহান হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

সাবেক এমপি নাসিমুল কারাগারে

আপডেট সময় ০৬:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫