স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন।
একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
আজ মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্য জাতীয় নির্বাচনের কথা বলেছেন আমরা উনার বক্তব্যের আলোকেই নিরৃবাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি।
নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোঃ আশরাফুল আলম, মেজর মো: মামুনুর রশিদ, উপ- প্রকল্প পরিচালক (ডাটাবেজ), নির্বাচন কমিশন সচিবালয়।
এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ।
মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি কুমিল্লা 
























