ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

৪ ডিসেম্বর চট্টগ্রামবাসীর জন্য গৌরব ও আনন্দের দিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা চট্টগ্রামবাসীর জন্য একটি গৌরব ও আনন্দের দিন। 

সোমবার (২১ নভেম্বর) চসিক প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনের সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তার প্রতিশ্রুতি পূরণ করে চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হয়েছেন।

মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে প্রজেক্টরের মাধ্যমে সারাদেশের উন্নয়ন চিত্র প্রদর্শন করে জনসভাকে উৎসবমুখর ও সফল করতে হবে। ভবিষ্যতে চট্টগ্রামের আরো উন্নয়নের কথা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শুনতে জনগণকে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন ও আবদুল মান্নান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

৪ ডিসেম্বর চট্টগ্রামবাসীর জন্য গৌরব ও আনন্দের দিন

আপডেট সময় ১২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২