বেরোবিতে কর্মরত ৪র্থ শ্রেণীর কিছু কর্মচারী, পার্কের মোড়ের কিছু অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেরোবি সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থা।
অদ্য ১৮/১২/২৪ ইং তারিখে সন্ধা ৭টা দিকে বেরোবির ২য় ফটকে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও দুস্থদের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন,বেরোবির প্রক্টর ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব।আরোও উপস্থিত ছিলেন, সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি – তুহিন রানা সাধারণ সম্পাদক -রিফাত হোসেন রাফি,সহ- সভাপতি,মাহিন তাশদীদ, আহসান হাবিব,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক -সাকিব,নারী উন্নয়ন ও নারীশিক্ষা বিষয়ক সম্পাদক -আসমাউল হুসনা লামিয়া, কার্যকরী সদস্য -হাসানুর রহমান সহ আরো অনেকেই।
সংগঠনটির বেরোবি সভাপতি বলেন, -শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো সামগ্রিকভাবে সকলের উপকারে না আসতে পারলেও কিছুটা দুর্ভোগ লাঘব হবে। বেরোবি সাধারণ সম্পাদক বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কাজ সকলের সহযোগিতা সুন্দর সফলতা আশা করা যায়, ছোটবেলায় পড়েছি দশের লাঠি একের বোঝা, আশা করি দেশের বিবেকবান মানুষেরা এগিয়ে আসবে আত্মমানবতার কল্যাণে। সুপ্রভাত সর্বদা অসহায় মানুষের পাশে থাকবে বলে বিশ্বাস করি।
শহীদুল ইসলাম রংপুর ব্যুরো প্রধান 























