ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

দেশের বাইরের আর্জেন্টিনা ভক্তদের কৃতজ্ঞতা জানালেন মেসি

সাড়ে চার কোটি মানুষের দেশ আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির ইনস্টাগ্রাম অনুসারীই আছেন এর চেয়ে ৮ গুণ বেশি। আর্জেন্টিনা আর মেসির বিশ্বজুড়ে সমর্থনটা যে এর চেয়েও ঢের বেশি, সে আন্দাজ পাওয়াটা কঠিন কিছু নয় মোটেও।

কাল সেই আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করবে। তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে দলটির প্রথম বাঁধা সৌদি আরব। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন এলেন মেসি, তখন উঠে এল বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত ভক্তের কথাও।

সেই ভক্তদের চাওয়া যে মেসির হাতে একটা বিশ্বকাপ, তা বলাই বাহুল্য! সে নিয়ে মেসি জানালেন, কোপা জিতে আসায় এবার চাপটা অনেক কম। বললেন, ‘আমরা সবেমাত্র একটি টুর্নামেন্ট জিতেছি এবং স্পষ্টতই এটা আপনাকে কাজের ধরনটা বদলে দেয়। এখন আপনি খুব চাপে থাকবেন না। উদ্বিগ্ন হবেন না! আমরা এখন কেবল জাতীয় দলে আমাদের সময়টা উপভোগ করছি।’

শেষ কয়েক দশকে বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা সাফল্যটা এসেছে ২০১৪ সালে, ব্রাজিলের মাটিতে সেবার বিশ্বকাপ ফাইনালে খেলেছিল দলটি। যদিও শিরোপা জেতা হয়নি মেসির। তবে এই স্কোয়াড শক্তিসামর্থ্যে ২০১৪ সালের সেই দলের কথাই মনে করিয়ে দেয় আর্জেন্টিনা অধিনায়ককে। তিনি বলেন, ‘এই স্কোয়াডটি সত্যিই আমাকে ২০১৪ সালের কথা মনে করিয়ে দেয়, সেই দলটাও একই রকম শক্তিশালী ছিল। আমরা খুব ঐক্যবদ্ধ ছিলাম, পিচে আমাদের কী করতে হবে সে সম্পর্কে আমদের ধারণা খুবই স্পষ্ট ছিল। এত দুর্দান্ত ফর্ম নিয়ে এখানে আসাটা দারুণ এবং এটি আপনাকে আত্মবিশ্বাস দেয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

দেশের বাইরের আর্জেন্টিনা ভক্তদের কৃতজ্ঞতা জানালেন মেসি

আপডেট সময় ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২