সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 
ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা

নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির ৩ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন।

পদযাত্রায় অংশ নিতে দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে।

রোববার সকাল ৯টার পর কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন অংশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নয়াপল্টনে উপস্থিত হয়। এ সময়য় তারা ভারত বয়কট করার আহ্বান জানিয়ে স্লোগান দেয়। পদযাত্রায় অংশ নেওয়ার জন্য দলের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাছে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এর আগে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের কর্মসূচি নিয়ে তিন সংগঠনের নেতারা বৈঠক করেন। সূত্র জানায়, বৈঠকে পদযাত্রা ও স্মারকলিপির পর একই ইস্যুতে ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করা হতে পারে। লংমার্চ কর্মসূচির সম্ভাব্য দিন ১১ ডিসেম্বর (বুধবার) নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে সংগঠনের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাতে ভার্চুয়ালি কথা বলেছেন। আজ-কালের মধ্যে লংমার্চের চূড়ান্ত তারিখ জানানো হবে বলে যুব ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিশ্চিত করেছেন। তারা আরও বলেছেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কারণে এর আগেই তারা লংমার্চ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি চূড়ান্ত করবেন।

আজকের পদযাত্রা ও স্মারকলিপির বিষয়ে বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আজ নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা

নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির ৩ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

আপডেট সময় ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪