ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

বিশ্বরেকর্ড গড়লেন ভারতের ক্রিকেটার, ওয়ানডে দেখল ৫০০ রানের ইনিংস!

ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ২৭৭ রান করলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। যা সব মিলিয়ে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে (ঘরোয়া এবং আন্তর্জাতিক) এক ইনিংসে সর্বোচ্চ, যা বিশ্বে পারেনি আর কেউ করতে।

আজ সোমবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জগদীশন। মেরেছেন ২৫টি চার ও ১৫টি ছক্কা। এর আগে এই রেকর্ড ছিল এলিস্টার ব্রাউনের দখলে। ২০০২ সালে সারের হয়ে গ্লামরগানের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি।

দলের হয়ে অন্য প্রান্তে ওপেনার সুদর্শনও শতরান করেছেন। ১০২ বলে ১৫৪ রান করেছেন তিনি। কিন্তু জগদীশনের বিষ্ফোরক এমন ব্যাটিংয়ের কাছে সেই ইনিংসটাও যেন ম্লান হয়ে গেছে অনেকটাই। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছে তামিলনাড়ু। শেষ দিকে রানের গতি কিছুটা হলেও কমে যায়।

এরপর বোলিংয়ে নেমেও তামিলনাড়ু নিজেদের ঝাঁজটা ধরে রেখেছে। ৭১ রানেই অলআউট করে দিয়েছে প্রতিপক্ষকে। পেয়ে গেছে ৪৩৫ রানের বিশাল এক জয়। তাতে সর্বোচ্চ ব্যবধানে জয়ের দলীয় বিশ্বরেকর্ডটাও নিজেদের করে নিয়েছে তামিলনাড়ু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

বিশ্বরেকর্ড গড়লেন ভারতের ক্রিকেটার, ওয়ানডে দেখল ৫০০ রানের ইনিংস!

আপডেট সময় ০৯:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২