ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া সরকারি চাকরিকে রক্ষা কবজ বানিয়ে হিসাবরক্ষক শহিদুল ইসলামের কোটি টাকার প্রতারণা প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আ. লীগের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ, এসপির দুই ফোন জব্দ কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার মালিকানা বদলে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন আ.লীগ নেতা ফরিদ

জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বিএনপি : যুবদল সাধারণ সম্পাদক নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগনের স্বার্থে, জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বিএনপি। জনগণই বিএনপির শক্তি।

গত ১৬ বছর ধরে দলটি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। গণতন্ত্রের সুদীর্ঘ লড়াইয়ে বিএনপির ত্যাগ ইতিহাসে বিরল। বিএনপি জনগনের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায়। সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার থানা রোড ও চৌরাস্তা এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে তারা। ছাত্র-জনতার সম্মিলিত গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতা সুরক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারীদের মঙ্গলের জন্য যা করেছেন পৃথিবীর আর কোনো দেশে এমনটা কেউ করেনি। এদেশের সৌরভ আর গৌরবের সবকিছুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে রচিত হয়েছে। গনতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের জন্য তিনি গনতন্ত্রের জননী হিসেবে পরিচিত।

যুবদলের সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা অন্যায়-অবিচারমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই।। ফ্যাসিস্ট অপশক্তি বিদায় নিয়েছে, কিন্তু দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং টেন্ডারবাজরা যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে শতসহস্র শহীদের আত্মদান বৃথা যাবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কঠোর বার্তা স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। কোন প্রকার লুটপাট চাঁদাবাজিতে জড়িয়ে পড়া যাবেনা। মানুষের জন্য নিবেদিত, মানুষের প্রতি ভালবাসার হাত প্রসারিত করে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বিএনপি গণমানুষের দল।

এসময় জামালপুর জেলার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া

জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বিএনপি : যুবদল সাধারণ সম্পাদক নয়ন

আপডেট সময় ০৪:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪