সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড! শাওনের ফেসবুক আইডি উধাও মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সেমিনারে আমীর খসরু

মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকাটা সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট জটিল আকার ধারণ করেছে। তাদেরকে ফেরত পাঠাতে দেশটির সরকারের পাশাপাশি সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) রোহিঙ্গা সংকট নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই টেকসই সমাধান। তাদেরকে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা সবচেয়ে বড় ভুল।

এ সময় বহুপাক্ষিক কূটনীতি ও দেশে গণতন্ত্র নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সব রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন। সত্যিকার অর্থে ঐক্য গড়ে তুলতে না পারলে এই সংকট সমাধান সম্ভব নয়।

এ বিষয়ে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, মিয়ানমারে আন্তঃধর্মীয় ও জাতীয় সংকট তৈরি হচ্ছে। ২০১৭ সালে ১৫০ জন করে ফেরত পাঠানোর একটি চুক্তি হয়। এটি হাস্যকর। এই চুক্তি অনুযায়ী কোনো নতুন শিশু জন্ম না নিলেও তাদের ফেরত পাঠাতে ৫০ বছর লাগবে। তাই এই চুক্তি রিভিউ করতে হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক

রোহিঙ্গা সংকট সেমিনারে আমীর খসরু

মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল

আপডেট সময় ০৮:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪