সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে মুসলমানদের দূরে থাকার হুশিয়ারি আল কায়েদার

কাতারে আজ থেকেই শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যেন ফুটবল জ্বরে আক্রান্ত। কাতারে বিশ্বকাপ হওয়ায় এশীয় বহুদেশ এবং প্রবাসীদের মধ্যে আনন্দের মাত্রা যেন একটু বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মুসলমানদের কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে আল কায়েদার আঞ্চলিক একটি শাখা। যদিও জঙ্গিগোষ্ঠীটি ফুটবল বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট হামলার হুমকি বা সহিংসতার প্রচার করা বন্ধ করে দিয়েছে বলে একটি পর্যবেক্ষক গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর ইয়েমেনভিত্তিক শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা অনৈতিক লোক, সমকামী, দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপনকারীদের আরব উপদ্বীপে নিয়ে আসার জন্য কাতারের সমালোচনা করেছে। গোষ্ঠীটি বলেছে, বিশ্বকাপের এই ইভেন্টটি ‘মুসলিম দেশগুলোতে দখলদারিত্ব ও অত্যাচার থেকে মনোযোগ সরাতে কাজ করছে।

শনিবার ইন্টেলিজেন্স গ্রুপ সাইটের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো মুসলিমপ্রধান একটি দেশে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে— ‘আমরা আমাদের মুসলিম ভাইদের এই বিশ্বকাপ ইভেন্ট অনুসরণ করা বা এতে যোগদান থেকে সতর্ক করছি।’

এলজিবিটি অধিকারের পাশাপাশি সামাজিক বিধিনিষেধসহ কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় বিশ্বকাপের এই আয়োজক দেশ বলেছে— ধর্ম, বর্ণসহ যৌন অভিমুখিতা বা পটভূমি নির্বিশেষে বিশ্বকাপ চলাকালীন সবাইকে কাতারে স্বাগত জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিশ্বকাপ থেকে মুসলমানদের দূরে থাকার হুশিয়ারি আল কায়েদার

আপডেট সময় ১১:০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২