সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বকাপের আগে ফুটবল ছেড়ে দাবাড়ু বনে গেলেন মেসি-রোনালদো!

কাউন্টডাউন শেষের দিকে। আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে গড়াচ্ছে। লিওনেল মেসি ঘোষণা দিয়ে রেখেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। রোনালদোও বলেছেন, অবশ্য তাতে জুড়ে দিয়েছেন একটা শর্ত; দলকে জিততে হবে বিশ্বকাপ। তবে তা না হলেও যে ৩৭ বছর বয়সী রোনালদো পরের বিশ্বকাপ আর খেলবেন না, তা আঁচ করাই যায়!

এমন এক বিশ্বকাপের ঠিক আগে ফুটবল ছেড়ে দাবাড়ুই বনে গেলেন মেসি আর রোনালদো! না, আঁতকে উঠবেন না, ফুটবল ছেড়েই দেননি খেলাটার মহাতারকা। দুই জনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল দু’জনের দাবা খেলার দৃশ্য। গত রাতে দু’জন ঠিক একই সময় ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই ছবি। ১৫ বছরেরও বেশি সময় ধরে চলছে দুই জনের এই প্রতিদ্বন্দ্বিতা। মেসি আর রোনালদো মিলে জিতেছেন ১২টি ব্যালন ডি’অর।

মাঠের বাইরে দু’জন ঠিক বন্ধু না হলেও পারস্পরিক সম্মানটা যে ছিল, তার প্রমাণ মিলেছে হরহামেশাই। শনিবার রাতে এই দু’জনকেই দেখা গেল একই ছবিতে। দুই জনই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একই ছবি, যেখানে দেখা গেছে মেসি আর রোনালদোর সামনে দাবার বোর্ড সাজানো, গভীর চিন্তায় মগ্ন দু’জনে। আর্জেন্টাইন অধিনায়ক একটু বেশি ঝুঁকে ভাবছেন, তাতে আঁচ করা যাচ্ছে, চালটা তারই; রোনালদো ভাবছেন পরের চালটা কী দেওয়া যায়!

বিশ্বকাপের কয়েক ঘণ্টা আগে এমন ছবি প্রকাশ, সেটা যে দুই মহাতারকার ভক্তরা সাদরেই গ্রহণ করে নেবেন, বিষয়টা অনুমিতই ছিল। মুহূর্তেই তা ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, চলে এসেছে আলোচনায়।

দশ ঘণ্টায় মেসির সেই ছবিতে প্রতিক্রিয়া পড়েছে ৪৭ লাখ। সাড়ে তিন লাখের কিছু বেশি বার শেয়ার করা হয়েছে সেখান থেকে। আর মন্তব্য এসেছে প্রায় ২ লাখ ৬৮ হাজার। এক্ষেত্রে অবশ্য মেসির চেয়ে রোনালদো এগিয়ে। প্রায় ৬০ লাখ প্রতিক্রিয়া, ৩ লাখ ২০ হাজার মন্তব্য ও ৩ লাখ ৮০ হাজার বার শেয়ার করা হয়েছে রোনালদোর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিশ্বকাপের আগে ফুটবল ছেড়ে দাবাড়ু বনে গেলেন মেসি-রোনালদো!

আপডেট সময় ১০:৩২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২