সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আগের মতো বিক্রি হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই মেতে ওঠে পুরো বাংলাদেশ। আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকা কিনে লাগানো হয় ভবনের ছাদসহ বিভিন্ন জায়গায়। ফলে এসব ভিনদেশি পতাকার বেচাকেনা হয় বেশ। কিন্তু অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন। পতাকা বিক্রি কম। এজন্য মন খারাপ বিক্রেতাদের। 

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে কথা হয় মো. আসিফ নামের একজন পতাকা বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‌‘গত ৮-১০ দিন হলো পতাকা বিক্রি করছি। বিক্রি হচ্ছে মোটামুটি তবে অন্যান্যবারে যেমন বিশ্বকাপ এলেই ১ মাস আগে থেকেই পতাকা বিক্রি শুরু হয়ে যেতো, এখন আর সেরকম হয় না।’

এদিকে, পতাকা বিক্রি কম হওয়ায় চোখেমুখে হতাশার ছাপ ষাটোর্ধ এক বিক্রেতার। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘কি আর কথা বলব, পতাকার তেমন বিক্রি নেই। তেমন কেউই কিনছে না। চিন্তায় আছি বাকিগুলো বিক্রি করতে পারি কিনা।’

পারস্য উপসাগরের দেশ কাতারে রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের মাত্র একদিন বাকি থাকলেও এসব পতাকা কেনার জন্য ক্রেতাদের সমাগম খুবই কম দেখা গেছে।

রাজধানীর গুলিস্তানে অনেক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা মেলে দুজন ক্রেতার। এরমধ্যে বিজয় নামের একজন চাকরিজীবীকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুটি পতাকা কিনতে দেখা গেছে।

জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। সেজন্য আর্জেন্টিনার পতাকা কিনেছি। ব্রাজিলের পতাকাটি কিনেছি একজনকে গিফট (উপহার) দেওয়ার জন্য।’

ব্রাজিলের পতাকা কেনার পর ইসতিয়াক আহমেদ সিয়াম নামের একজন শিক্ষার্থী বলেন, ‘আমি ব্রাজিল সমর্থন করি। তাই ব্রাজিলের পতাকা কিনেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আগের মতো বিক্রি হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা

আপডেট সময় ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২