সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

যার বাঁশির শব্দে শুরু হবে কাতার বিশ্বকাপ

ভক্তদের অপেক্ষার প্রহর অবশেষে ফুরাতে যাচ্ছে। রোববার (২০ নভেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে  কাতার বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে এটি বিশ্বকাপের ২২তম আসর। আর উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দেশ কাতার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর উদ্বোধনী ম্যাচে রেফারি হিসেবে থাকছেন দানিয়েল ওরসাতো। তার বাঁশির শব্দেই শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’

ম্যাচে দানিয়েলের সহকারী হিসেবে থাকবেন সিরো কারবোন ও আলেসান্দ্রো গিয়াল্লাতিনি। এছাড়া ভিএআরের দায়িত্বে মাসিমিলিয়ানো ইরাতি। দানিয়েলের মতো তার সব সহযোগীই ইতালির নাগরিক। এর আগে ২০১০ সালে ফিফা রেফারির তালিকায় প্রথমবারের মতো যুক্ত হন তিনি। এরপর শেষ বিশ্বকাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করেছিলেন তিনি।

এর আগে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি-বায়ার্ন ম্যাচটি দানিয়েলের নিয়ন্ত্রণেই পরিচালিত হয়। সেই বছরই ফুটবলের বিখ্যাত পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট আইএফএফএইচএস পক্ষ থেকে বর্ষসেরা রেফারি নির্বাচিত হন দানিয়েল। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও চেলসি ম্যাচের দ্বিতীয় লেগের দায়িত্বেও ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

যার বাঁশির শব্দে শুরু হবে কাতার বিশ্বকাপ

আপডেট সময় ০৩:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২