সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মেসি-মারিয়া কি সুস্থ নন?

দু’জনই আর্জেন্টিনা দলের প্রাণভোমরা! তাদের ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে লাতিন আমেরিকান দেশটি। কিন্তু সেই তাদের ঘিরেই মরুর বুকে গুঞ্জন। লিওনেল মেসি আর অ্যাঞ্জেল ডি মারিয়া কি সুস্থ নন? নাকি বিশ্বকাপে নামবেন বলে বিশ্রাম নিচ্ছেন?

বিশ্বকাপের দেশ কাতারে আর্জেন্টাইন দল চলে এসেছে দিন-দুয়েক আগেই। কিন্তু শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে দুই তারকাকে ছাড়াই অনুশীলন করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার বিকেলেও অনুশীলন করেননি মেসি। সতীর্থদের সঙ্গে মাঠে এসে কিছুক্ষণ শুধু হেঁটেছিলেন। তাইতো গুঞ্জন ছড়াল মেসি ঠিকঠাক আছেন তো?

তার মানে ক্লান্তি থেকেই অনুশীলনে ছিলেন না মেসি। অনুশীলনে ছিলেন না ডি মারিয়াও। দেখা যায়নি লিসান্দ্রো মার্তিনেসকেও। এখন প্রশ্ন হচ্ছে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কি খেলতে পারবেন তারা? আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের একজন বললেন, ‘মেসির কোনও সমস্যা নেই। ও সম্পূর্ণ সুস্থ। ক্লান্ত বলে বিশ্রাম নিচ্ছেন।’

সব ঠিক থাকলে শনিবার থেকে হয়তো মাঠে নামবেন মেসি। মারিয়ারও সমস্যা নেই। আর্জেন্টিনা দলের এক কর্মকর্তা বলছিলেন,‘সব ঠিক আছে। আমাদের দলে কোনও সমস্যা নেই। এখন একটু ব্যস্ত রয়েছি, পরে এনিয়ে কথা হবে।’ তার মানে বিশ্বকাপের আগে বেশ রাখঢাকই করছেন তারা!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

মেসি-মারিয়া কি সুস্থ নন?

আপডেট সময় ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২