সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বকাপের ৩৩ তম দল রেফারি

রেফারিং নিয়ে সংবাদ সম্মেলন। ফিফার রেফারিং কমিটির প্রধান সাবেক তারকা রেফারি পিয়ার লুইজ কলিনা নির্ধারিত সময়ে উপস্থিত। হঠাৎ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রবেশ করলেন। তার আগমন অনির্ধারিত থাকলেও খুব সংক্ষিপ্ত সময়ে রেফারিং নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

প্রতি বিশ্বকাপেই আলোচনা-সমালোচনা থাকে। এবার কাতার বিশ্বকাপ শুরুর আগেই রেফারিদের আগলে রাখছেন ফিফা সভাপতি, ‘বিশ্বকাপে আমার যদি কোন দল থাকে সেটা রেফারি। আমি রেফারিদের দলেই। রেফারিরাই বিশ্বকাপের এক নম্বর দল।’ রেফারির সিদ্ধান্তের প্রতি সকলকে সম্মান প্রদর্শন করতে বলে তিনি বলেন, ‘হয়তো কখনো মনে হবে সিদ্ধান্তটি সঠিক নয় বা নিজের ইচ্ছের বিপক্ষে যাবে। রেফারিরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকেই সিদ্ধান্ত নেন। এই পর্যায়ে যারা এসেছেন তারা সবাই সেরা রেফারি।’

ইনফান্তিনোর পাশে বসা কলিনা রেফারিকে বিশ্বকাপের ৩৩ তম দল হিসেবে মনে করেন, ‘বিশ্বকাপে ৩২ দল অংশ নিচ্ছে। কিন্তু আমি মনে করি  বিশ্বকাপে দল ৩৩ টি। ৩৩ তম দলটি রেফারিদের।’ ৪৬ টি দেশের ১২৯ জন রেফারি এই  বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় থাকবেন। এর মধ্যে রয়েছেন ৬ জন নারী।

তিন জন রেফারি ও তিন জন সহকারী নারী রেফারি রয়েছেন এই  বিশ্বকাপে। এই সংখ্যা নির্ধারণের ব্যাখ্যা করতে গিয়ে কলিনা বলেন, ‘আমরা কোনো কোটা বা সংখ্যা নির্দিষ্ট করে নির্বাচন করিনি। সকল কিছু বিবেচনার পর তিন জনের ব্যাপারে আমরা একমত হয়েছি। যদি সংখ্যাটা ২০ হতো তখন আপনি আবার বলতেন ২১ বা ১৯ না হয়ে ২০ কেন।’

এবারের বিশ্বকাপে ফুটবলের নাম আল রিহলা। ম্যাচ বলের সঙ্গে থাকবে সেন্সর। এই সেন্সর অফ সাইড নির্ধারণে ভিএআরকে সাহায্য করবে। টুর্নামেন্ট শুরুর আগে ৩২ দলের কোচকে নিয়ে সকল আইন বিষয়ক সেমিনারও করেছে ফিফার রেফারিজ কমিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিশ্বকাপের ৩৩ তম দল রেফারি

আপডেট সময় ১১:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২