ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

২০১৫ সালের ১৮ নভেম্বর ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে সঙ্গী করে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। চ্যানেলটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ পাচ্ছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

আবুল হায়াত বলেন, ‘একটা টেলিভিশন চ্যানেল থেকে যখন কোনো প্রাপ্তি আসে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগে এটিএন বাংলা থেকে আজীবন সম্মাননা পেয়েছিলাম। এবার দীপ্ত টেলিভিশনের এই সম্মাননার ঘোষণা আমাকে আবেগাপ্লুত করেছে।’

এ সময় আবুল হায়াত জানান, দীপ্তর কোনো নাটকে অভিনয়ের সুযোগ তিনি পাননি। তারপরও দীপ্ত টিভি দর্শকের জায়গা থেকে তার অভিনয় ও কাজে মূল্যায়ন করেছে; এতে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘দীপ্ত টিভির কোনো নাটকে অভিনয় করেছি কিনা, আমার মনে পড়ছে না। তারপরও সেই টেলিভিশন সম্মানিত করছে, এটা অনেক বড় অর্জন। শুধু এটাই বলব, এক জীবনে অনেক কিছু পেয়েছি। যারা আমাকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা।’

জানা গেছে, এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। এ ছাড়া থাকছে ব্যান্ডদল অবসকিউর ও পার্থিবের পরিবেশনা। আয়োজনটি উপস্থাপনা করবেন রুহানি সালসাবিল লাবণ্য ও রাফসান সাবাব। পুরো আয়োজনটি আজ সন্ধ্যা ৭টা থেকে সরাসরি প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

আপডেট সময় ০৯:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২