ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কেমন বাংলাদেশ দেখতে চান, জানালেন তামিম

ভারত থেকে নেমে আসা পানি ও টানা কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। আকস্মিক বন্যায় আটকা পড়েছে বহু মানুষ। বন্যাদুর্গত এলাকাগুলোতে ক্রমশই তীব্র হচ্ছে খাবার ও পানির সংকট। দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর এই পরিস্থিতি এক করেছে গোটা জাতিকে। যে যার জায়গা থেকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদের জমানো টাকা তুলে দিচ্ছেন দুর্গত এলাকায় কাজ করা সংগঠনগুলোর হাতে। যেই সব ছবি ব্যাপক সারা ফেলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশের মানুষের এমন সম্প্রতি আর উদার মানসিকতা ছুঁয়ে গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবলাকেও।

আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তামিম। যেই ছবিগুলো জানান দিচ্ছে সম্প্রীতির এক অদম্য বাংলাদেশের কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি এক করে তার ক্যাপশনে তামিম লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।’

তামিম আরও লিখেছেন, ‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’ যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কেমন বাংলাদেশ দেখতে চান, জানালেন তামিম

আপডেট সময় ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪