সংবাদ শিরোনাম ::
আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট

‘আজকের পর থেকে ঘুসের কবর রচিত’, দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি হাসনাত-সারজিসের

সরকার পতনের পর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে দুর্নীতি এবং ঘুস বন্ধ মনিটরিং করছে বৈষম্যবিরোধী আন্দোলনের যুক্ত শিক্ষার্থীরা। আজ থেকে সব ধরনের প্রতিষ্ঠানে ঘুস বাণিজ্য বন্ধ বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

যে সব প্রতিষ্ঠান সেবাগ্রহীতার কাছ থেকে ঘুস দাবি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিন তিনি।

শনিবার এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুস চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

অর্থনৈতিক লুটপাট, অর্থপাচার ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার দাবি বহুদিনের। কিন্তু গুটিকয়েক ব্যক্তিকে আটক করে বরাবরই প্রশ্রয় পেয়েছেন রাঘব বোয়ালরা।

দীর্ঘদিন গেঁড়ে বসা সরকার পতনের পর মানুষের প্রত্যাশা, দ্রুত বন্ধ হবে দুর্নীতি। নিশ্চিত হবে সুশাসন। প্রশাসনিক খাত থেকে শুরু করে সব ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে হয়রানির শেষ দেখতে চায় সাধারণ মানুষ।

দুর্নীতির বিরুদ্ধে নজর রাখতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দিকে নিশানা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

শনিবার সারজিস ফেসবুকে লিখেন, ‘অল আইস অন…(দুর্নীতির আখড়া) দুদক, ওয়াসা, রাজউক, পল্লীবিদ্যুৎ, পেট্রোবাংলা….আর?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ

‘আজকের পর থেকে ঘুসের কবর রচিত’, দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি হাসনাত-সারজিসের

আপডেট সময় ১২:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪