সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিদেশি ফুটবলার ছাড়া লিগ আয়োজনের দাবি

বিশ্বের সব ঘরোয়া ফুটবল লিগেই বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করেন বিদেশি ফুটবলাররা। লিগের মান বাড়ানোর ক্ষেত্রে বা আন্তর্জাতিক পর্যায়ে লিগের আবেদন তৈরিতে ভূমিকা রাখেন তারা।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে যেমন বৃহৎ পরিসরে স্কাউটিংয়ের মাধ্যমে বিশ্বের আনাচে-কানাচে থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা হয়। আবার এশিয়ার লিগগুলোতে ইউরোপ ও আফ্রিকার তারকাদের নিয়ে রীতিমত কাড়াকাড়ি চলে।

বাংলাদেশের লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বরাবরই বিদেশিদের প্রাধান্য থাকে। এছাড়া বিভিন্ন দলের সেরা খেলোয়াড় বেছে নেওয়ার প্রসঙ্গ এলেও বিদেশিরাই এগিয়ে থাকেন।

তবে দেশের ফুটবলাররা বিদেশিদের এই ‘দাপট’-এ স্বস্তি বোধ করছেন না। তাদের দাবি, এই বছর লিগে যেন বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ চালাতে হবে। শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ) ভবনের সামনে ‘প্রফেশনাল ফুটবল খেলোয়াড়বৃন্দ’ ব্যানারে মানববন্ধন করে দেশি ফুটবলারদের একাংশ এই দাবি তুলে ধরেছেন।

তারা বিদেশি ফুটবলারদের বাদ দিয়ে লিগ আয়োজনসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটি বরাবর স্মারকলিপি দিয়েছেন। কমিটির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার

বিদেশি ফুটবলার ছাড়া লিগ আয়োজনের দাবি

আপডেট সময় ১২:৩৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪