সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেলআবিবে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এ হামলার পর ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পালটা হামলার নির্দেশ দেন। সেই থেকে চলমান হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত হয়েছেন।

এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৫ জনে পৌঁছেছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯২ হাজার ৪০১-এ। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের বড় অংশ নারী ও শিশু। ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক প্রতিবেদনে জানায়, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার ১০০ জনই দুই বছরের কম বয়সি।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলিদের ভূমি দখল রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলিরা অবৈধভাবে ভূমি দখল করে ভবন নির্মাণ করছে। অধিকৃত পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে এবং জেরুজালেম থেকে এসব এলাকা পৃথক করার চেষ্টা করছে। এ অবস্থায় ইসরায়েলের এমন কর্মকাণ্ড রুখে দিতে এবং চলমান সমস্যা সমাধানে দুই রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়াল

আপডেট সময় ০৪:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪