ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি

সাবেক দুই এমপির ব্যাংক হিসাব জব্দ

আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল ও মহিউদ্দিন মহারাজ এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব থাকলে তা-ও জব্দ করতে বলা হয়েছে। এসব হিসাব থেকে এখন কোনো টাকা উত্তোলন ও স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে এসব হিসাবের লেনদেন ও জমা অর্থের তথ্য জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএফআইইউ থেকে বৃহস্পতিবার ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য ছিলেন। মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগের নেতা, তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে পিরোজপুর-১ থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অর্থ ব্যাংকে জমা রাখা ও অন্যান্য সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। বিএফআইইউ’র প্রাথমিক তদন্তে তাদের সম্পর্কে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল

সাবেক দুই এমপির ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪