সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ: বাড়ি ও অফিস ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ছাত্রদল কর্মী সচীন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বরদীতে বিএনপির দুগ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের কড়ইতলার অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গেলে হামলাকারীদের ২-৩ জন আহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তাদের দুইটি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ আগস্ট রাতে সচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারও সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানতে চাইলে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনা শুনেছি। কিন্তু কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। তবে সেখানে এখন পরিবেশ শান্ত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ: বাড়ি ও অফিস ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪