সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

বিএনপির নাছির গ্রুপের মঞ্চ ভাঙল আজাদ গ্রুপের নেতাকর্মীরা

ঘাটাইলে বিএনপির অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর নাছির গ্রুপের মঞ্চ ভেঙে দিল আজাদ গ্রুপের নেতাকর্মীরা। ঘাটাইল উপজেলা বিএনপি নাছির গ্রুপ ও আজাদ গ্রুপ পৃথকভাবে বৃহস্পতিবার এ অবস্থান কর্মসূচি পালন করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাছির অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন বাসস্ট্যান্ডের সোনালী ব্যাংক চত্বরে। অপরদিকে কলেজ মোড় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক এমপি লুৎফর রহমান খান আজাদ গ্রুপ।

নাছির গ্রুপের সমাবেশ শেষ হলে নেতাকর্মীরা মঞ্চ ত্যাগ করে চলে যান। এমন সময় কলেজ মোড়ের সমাবেশ থেকে লুৎফর রহমান খান আজাদ গ্রুপের লোকজন মিছিলসহকারে লাঠিসোটা নিয়ে আজাদ গ্রুপের নেতা ফারুক হোসেন ধলার নেতৃত্বে পুরাতন বাসস্ট্যান্ডে নাছির গ্রুপের মঞ্চ ভেঙে চুরমার করে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ওবায়দুল হক নাছির বলেন, আমরা মিটিং শেষ করে অনেক আগেই চলে আসি। এমন সময় আজাদ গ্রুপের লোকজন এসে ডেকোরেটরের জিনিসপত্র ভাঙচুর করে।

জানতে চাইলে সাবেক এমপি লুৎফর রহমান খান আজাদ যুগান্তরকে বলেন, ভাঙচুরের বিষয়ে আমি তো কিছু জানি না। বরং আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন ওই গ্রুপের কিছু লোক এসে হট্টগোল বাধিয়েছিল। আমি তাদের নিবৃত করেছি। পরে আমি বক্তব্য দিয়ে চলে আসি।

এ ব্যাপারে থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল খানের ব্যবহৃত সরকারি ফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

বিএনপির নাছির গ্রুপের মঞ্চ ভাঙল আজাদ গ্রুপের নেতাকর্মীরা

আপডেট সময় ১০:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪