সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেলআবিবে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

হামাসের এ হামলার পর ইসরাইলি গোয়েন্দা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পালটা হামলার নির্দেশ দেন। সেই থেকে চলমান হামলায় গাজায় ভয়াবহ মানসিক বিপর্যয় দেখা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৫ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯২ হাজার ৪০১-এ।

আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের বড় অংশ নারী ও শিশু।

ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার ১০০ জনই দুই বছরের কম বয়সি।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলিদের ভূমি দখল রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরাইলিরা অবৈধভাবে ভূমি দখল করে ভবন নির্মাণ করছে। অধিকৃত পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।

এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে এবং জেরুজালেম থেকে এসব এলাকা পৃথক করার চেষ্টা করছে।

এ অবস্থায় ইসরাইলের এমন কর্মকাণ্ডকে রুখে দিতে এবং চলমান সমস্যা সমাধানে দুই রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: আল-জাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়াল

আপডেট সময় ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪