ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

ভারতে চিকিৎসককে ধর্ষণ, বিচারের দাবিতে রাজপথে অভিনেত্রীরা

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মত ন্যাক্কারজনক ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। এ ঘটনায় অপরাধীদের শাস্তি চেয়ে উত্তাল পুরো দেশ। বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নারীরাও।

এ ঘটনায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে টালিউড-বলিউডের তারকা অভিনেত্রীরাও। অপরাধীদের শাস্তিসহ ভারতে নারীদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ভাষায় মুখ খুলেছেন তারা। কেউ কেউ গর্জে উঠেছেন রাজপথেও; বিচারের দাবিতে বুধবার পথে নেমেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, পার্নো মিত্র ও মিমি চক্রবর্তীসহ ছোট পর্দার তারকারা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, মিছিল ও জমায়েতে অংশ নিতে উপস্থিত থাকতে দেখা যায় শুভশ্রী, পার্নো ও অরিন্দমকে। সঙ্গে ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্তও।

যাদবপুরে বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে অংশ নেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। যাদবপুরের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অন্যদিকে ঋদ্ধি সেনও আন্দোলনে অংশ নেন। সেখানকার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই শুভ রাতে ভালো হয়ে থেকো না। রাগ দেখাও, ক্ষোভ দেখাও। এই মৃতপ্রায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে।’

বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেন ছোট পর্দার একাধিক তারকারা। নিম ফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী, অনুরাগের ছোঁয়ার কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি দত্ত, তৃণা সাহা, ঋতব্রত মুখার্জিকেও পথে নামতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায়, তাকে ধর্ষণ করা হয়েছে। আর তারই প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ১৪ আগস্ট অবস্থান কর্মসূচি করেন নারীরা। যোগ দেন পুরুষরাও। পশ্চিমবঙ্গের গন্ডি ছাড়িয়ে বেঙ্গালুরু, মুম্বাইতেও চলে জমায়েত। আরজি কর হাসপাতালেও চলে ভাঙচুর ও ধস্তাধস্তি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

ভারতে চিকিৎসককে ধর্ষণ, বিচারের দাবিতে রাজপথে অভিনেত্রীরা

আপডেট সময় ০৫:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪