সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় নিলেও কতদিন সেখানে থাকা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এরইমধ্যে শোনা যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন হাসিনা। তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি।

শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এরকম কিছু আমি শুনিনি’।

বুধবার (১৪ আগস্ট) অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ।

কোটা আন্দোলন ঘিরে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিভিন্ন গণমাধ্যমের খবর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করে কাজ হয়নি হাসিনার। তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। এতে ভারত সরকারও সহায়তা করছে। হাসিনার পরবর্তী পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

হাসিনার সৌদিতে আশ্রয় চাওয়া নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪