সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

মাদারীপুরে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে পৌর শহরের শহিদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শহিদ মহসিন সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ একটি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ একটি শর্টগান উদ্ধার করে। সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে অস্ত্র ও গুলি আদালতে পাঠায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কিভাবে সড়কে এলো সে বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

মাদারীপুরে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

আপডেট সময় ১০:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪